Apan Desh | আপন দেশ

আমরাও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চাই: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৩৫, ২৯ মার্চ ২০২৬

আমরাও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চাই: আইনমন্ত্রী

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান

আমরাও চাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হোক। আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ ধরে হাঁটছি বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 
রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান  জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ (আদেশ নং ০১, ২০২৫) এর অনুচ্ছেদ ১০ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান প্রসঙ্গে’ নোটিশ উপস্থাপনের পর  আইনমন্ত্রী ফ্লোর নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল। 

সংসদে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে আনা মুলতবি প্রস্তাবকে অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী হিসেবে অভিহিত করেছেন আইনমন্ত্রী। তিনি এ বিষয়ের ওপর পূর্ণাঙ্গ আলোচনার দাবি জানিয়ে বলেন,  জুলাই জাতীয় সনদ নিয়ে গোটা জাতি এক ধরনের বিভ্রান্তির মধ্যে আছে। আমরা চাই সত্যটা সামনে আসুক এবং এ সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হোক। 

আরও পড়ুন<<>>‘সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি’

আইনমন্ত্রী তার বক্তব্যে সংসদ সদস্যদের আলোচনার প্রস্তুতির জন্য কিছু জরুরি নথিপত্র সঙ্গে রাখার অনুরোধ জানান। তিনি বলেন, এ সাবজেক্টের ওপর গভীর আলোচনার জন্য প্রতিটি সংসদ সদস্যের সামনে বাংলাদেশের সংবিধান, জুলাই জাতীয় সনদ, বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের কপি থাকা আবশ্যক। আমরা দেখাতে চাই, বর্তমান সরকার কীভাবে এ সনদের প্রতিটি ধারা ও উপধারা অনুসরণ করে এগিয়ে চলেছে। 

বিরোধী দলের সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, আমরা আলোচনার মাধ্যমে এটিও উপস্থাপন করতে চাই যে, ইতোমধ্যে আপনারা (বিরোধী দল) জুলাই জাতীয় সনদের কোনও কোনও ধারা লঙ্ঘন করেছেন। এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়, তাই এখানে একটি গঠনমূলক বিতর্ক প্রয়োজন। 

আলোচনাকে আরও তাত্ত্বিক ও ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড় করাতে আইনমন্ত্রী স্পিকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন, বিতর্কের সময় সদস্যদের কাছে মদিনা সনদ, হপস-লক-রুশোর ‘সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি’র বই এবং ১৯৭২ সালের গণপরিষদ আদেশের কপি রাখার ব্যবস্থা করা হোক। বাংলাদেশের সংবিধান রচনার প্রেক্ষাপট ও বর্তমান পরিস্থিতি বুঝতে এ নথিগুলো সহায়ক হবে।

পরিশেষে, আইনমন্ত্রী স্পিকারকে এ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য একটি নির্দিষ্ট তারিখ ও সময় নির্ধারণ করার আহবান জানান। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়