Apan Desh | আপন দেশ

‘সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৬, ২৯ মার্চ ২০২৬

আপডেট: ২০:৩৮, ২৯ মার্চ ২০২৬

‘সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি’

ছবি: সংগৃহীত

আমরা সংবিধান সংশোধনের জন্য সংসদে আসিনি। সংবিধান সংস্কারের জন্য এসেছি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
নাহিদ ইসলাম বলেন, আমি অনেকক্ষণ ধরে আপনার দৃষ্টি আকর্ষণ করছিলাম। আমরা আশা করি যে, আপনি যখন ফ্লোর দেবেন, সেখানে কোনো বৈষম্য করবেন না। আজ বিরোধীদলীয় নেতা মূলতবি প্রস্তাব পেশ করেছেন। সে অনুযায়ী আপনার রুলিংও হয়েছে। সে বিষয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বক্তব্য ব্যাখ্যা করেছেন। সংক্ষিপ্ত সময় হলেও তো আমাদেরও কথা বলার সুযোগ দেয়া উচিত।

আরও পড়ুন <<>> নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহবান প্রধানমন্ত্রীর

তিনি বলেন, এখানে আমাদের কারও ভুলে যাওয়ার কথা নয় যে দুটি নির্বাচনের মাধ্যমে আমরা আজ এ জায়গায় এসেছি। একটি গণভোট এবং একটি জাতীয় সংসদ নির্বাচন। এ গণভোটের ভিত্তি হচ্ছে যে আদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ।

নাহিদ ইসলাম বলেন, আমাদের যে গণভোট হয়েছে, গণরায় হয়েছে, গণভোটের আদেশ ছিল, সে আদেশকে অমান্য করা হচ্ছে। সে আদেশকে অসাংবিধানিক বলারও চেষ্টা করা হয়েছে। যার ভিত্তিতে আমরা এখানে এসেছি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়