Apan Desh | আপন দেশ

আআনিমন্ত্রী

‘নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’

‘নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’

নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘মিথ্যা মামলা দেয়ার সংস্কৃতি থেকে সবাইকে বের হওয়া আহ্বান জানাই।’ সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর বনানীতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লিগ্যাল এইড সেবা থেকে কেউ বঞ্চিত হলে আইন মন্ত্রণালয়কে অবহিত করার কথা জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, ‘আদালতে যাওয়ার আগে কোনো সমস্যার সমাধানে লিগ্যাল এইডের মাধ্যমে নিজেদের মধ্যে মিমাংসা করার চেষ্টা করুন।’

১২:০৬ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

দুনীর্তির শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

দুনীর্তির শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হচ্ছে। এক্ষেত্রে মাজদার হোসেনের উদাহরণ দেয়া হচ্ছে। মাজাদার হোসেনদের মত দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ গড়তে চাই না। বিচার বিভাগের দুনীর্তির সকল শিকড় তুলে আনতে চাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মো. আসাদুজ্জামান বলেন, জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগীয় সচিবালয় আইনের বিষয়ে অনেকে প্রশ্ন তুলছেন। আমরা বলতে চাই প্রতিটি আইন যাচাই-বাছাই করে সংসদে বিল আকারে আনা হবে। 

০৩:৩৮ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

আইন কমিশনের কার্যকারিতা নিয়ে মন্ত্রীর অসন্তোষ

আইন কমিশনের কার্যকারিতা নিয়ে মন্ত্রীর অসন্তোষ

গত দুই দশকে আইন কমিশনের পেছনে জনগণের প্রায় ১৫০ কোটি টাকা ব্যয় হলেও ফল সামান্য। তাই এ কমিশনের কার্যকারিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (১৩ এপ্রিল) ঢাকা সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং ইউএনডিপি আয়োজিত এক যৌথ ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মো. আসাদুজ্জামান বলেন, আইন কমিশন এখন পর্যন্ত ১৬৯টি আইনের সুপারিশ করেছেল। এর মধ্যে মাত্র আটটি আইন সেখান থেকে নেয়া হয়েছে। প্রতি বছর আট থেকে দশ কোটি টাকা সেখানে আমরা খরচ করছি, জনগণের টাকা। অথচ সেখান থেকে ফলাফল খুব কম আসছে। তিনি বলেন, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি বা প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরের পর কেন তাদের আইন কমিশনের চেয়ারম্যান হতে হবে?

০৮:০৮ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

‘আর কোনো মানিক-খাইরুলের মতো বিচারক চাই না’

‘আর কোনো মানিক-খাইরুলের মতো বিচারক চাই না’

সুপ্রিম কোর্টে ভালো বিচার হোক, আমরা চাই সুপ্রিম কোর্ট মানুষের ন্যায়বিচারের আস্থার জায়গা হয়ে উঠুক এবং বাংলাদেশের বিচার বিভাগ পৃথিবীর ইতিহাসে অনন্য উদাহরণ সৃষ্টি করুক। আমরা চাই না বাংলাদেশে আর কোনো মানিকের জন্ম হোক। আমরা চাই না বাংলাদেশে আর কোনো খায়রুল হক গজিয়ে উঠুক। আমরা চাই না আর কোনো বিচার বিভাগীয় কিলিং হোক। আমরা চাই এ বিচার বিভাগ স্বচ্ছ, স্বাধীন, সক্রিয়তায় ভরপুর হোক। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রোহিতকরণ) বিল, ২০২৬ উত্থাপনের পর বিরোধীদলের সংসদ সদস্য আখতার হোসেনের বিরোধিতা করে দেয়া বক্তব্যের পর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এসব কথা বলেন।

০৫:২২ পিএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (০১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. আবদুল মান্নানের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ তথ্য দেন। মো. আসাদুজ্জামান বলেন, কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয়, তার পরিসংখ্যান সরকারিভাবে সংরক্ষণ করা হয় না। শুধুমাত্র বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট কতটি মামলা দায়ের করা হয়েছিল, সে সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে।

০৫:৫৪ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

মঙ্গলবার বিএনপি সংসদীয় দলের নেতা নির্বাচন করবে: আইন উপদেষ্টা

মঙ্গলবার বিএনপি সংসদীয় দলের নেতা নির্বাচন করবে: আইন উপদেষ্টা

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর বিকেলেই নতুন মন্ত্রিসভা শপথ নেবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরপরই বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান। আইন উপদেষ্টা বলেন, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে। বর্তমান প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ শপথ পরিচালনা করবেন। তবে বিষয়টি নিশ্চিত করে পরে জানানো হবে।

০৪:০৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

‘অদূর ভবিষ্যতেও আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না’

‘অদূর ভবিষ্যতেও আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না’

আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা দ্রুত উইথড্র (প্রত্যাহার) হবে, এমন কোনও সম্ভাবনা নেই। যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, স্থায়ী না কি অস্থায়ী—এ ধরনের প্রশ্ন থাকে। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হবে, এরকম কোনও সম্ভাবনা নেই। এ মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র হওয়ার সম্ভাবনা নেই। বুধবার (০১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর শ্রী শ্রী শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

০৩:৪৮ পিএম, ১ অক্টোবর ২০২৫ বুধবার

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন কিছুক্ষণের মধ্যে: আইনমন্ত্রী

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন কিছুক্ষণের মধ্যে: আইনমন্ত্রী

কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে। বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে এসব কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে সই করেছেন আইনমন্ত্রী, কিছুক্ষণ পর প্রজ্ঞাপন জারি করা হবে। মন্ত্রী বলেন, জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার একটা আইনি প্রক্রিয়া আছে। সেটা আমরা গত পরশু শুরু করে দিয়েছিলাম। এর মধ্যে এ নিষিদ্ধের যে গেজেট প্রকাশ করা হবে, সেটারও কিছু আইনি বাধ্যবাধকতা আছে, সেগুলো পূরণ করতে হবে।

০২:১৯ পিএম, ১ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement