জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি সরকারের অবস্থান ও ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেয়া হলো? তাহলে কীভাবে দুর্নীতির টুটি চেপে ধরা হবে? সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে?
জামায়াত আমীর বলেন, প্রিয় জনগণ, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি, ইনশাআল্লাহ। তিনি বলেন, সরকার যদি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান না নেয়, তবে দুর্নীতি দমনের ঘোষণা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। একইসঙ্গে তিনি জনগণকে সচেতন ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































