Apan Desh | আপন দেশ

ভিসা

নতুন ভিসা নীতিতে সহজ হচ্ছে বিদেশি বিনিয়োগের পথ

নতুন ভিসা নীতিতে সহজ হচ্ছে বিদেশি বিনিয়োগের পথ

ভিসা নীতিতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন এনেছে সরকার। বাংলাদেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করা, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাণিজ্য অংশীদারদের আগমন সহজ করাই এ পরিবর্তনের মূল লক্ষ্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন উইং থেকে প্রকাশিত ভিসা নীতি ২০২৬ পর্যালোচনায় দেখা যায়, ২০১৬ সালের সংশোধিত নীতিমালার তুলনায় নতুন নীতিতে ব্যবসায়ী, বেসরকারি বিনিয়োগকারী ও বিদেশি দক্ষ বিশেষজ্ঞদের জন্য ইমিগ্রেশন প্রক্রিয়া আরও স্পষ্ট, সমন্বিত ও নিয়মকেন্দ্রিক করা হয়েছে।

০৯:১১ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর দিল আরব আমিরাত

ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর দিল আরব আমিরাত

কর্মসংস্থানের সুযোগ আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে ওয়ার্ক পারমিট ব্যবস্থায় ব্যাপক সংস্কার এনেছে সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয়। নতুন এ উদ্যোগের ফলে আবেদন প্রক্রিয়া সহজ হয়েছে, কমেছে প্রশাসনিক জটিলতা এবং বেড়েছে ডিজিটাল সেবার পরিধি। মন্ত্রণালয়ের মতে, এতে নিয়োগকর্তা ও কর্মী উভয়েই কম সময় ও খরচে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। এক পরিপত্রে জানানো হয়েছে, সংস্কার কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে আগামী ৩০ জুলাই পর্যন্ত অনলাইন জনপরামর্শ কার্যক্রম চালু থাকবে। এ উদ্যোগের মাধ্যমে নাগরিক, নিয়োগকর্তা ও সেবাগ্রহীতারা বিদ্যমান ওয়ার্ক পারমিট ব্যবস্থা নিয়ে মতামত ও সুপারিশ জানাতে পারবেন। বিশেষভাবে পারমিট অনুমোদন প্রক্রিয়া সহজ করা এবং অপ্রয়োজনীয় শর্তাবলি কমানোর বিষয়ে মতামত আহবান  করা হয়েছে।

০৯:৩৩ পিএম, ১০ জুন ২০২৬ বুধবার

মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিশেষ নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‌‘পাবলিক’ (উন্মুক্ত) করার নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শুক্রবার (০৫ জুন) এক বার্তায় এ নির্দেশনা দি‌য়ে‌ছে ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস। এতে বলা হ‌য়ে, গত ৩০ মার্চ থেকে এ-৩, সি-৩ (গৃহকর্মী হলে), জি-৫, এইচ-৩ এবং তাদের নির্ভরশীল এইচ-৪, কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১, আর-২, এস, টি এবং ইউ ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা উন্মুক্ত করার নির্দেশ দেয়া হচ্ছে। 

০১:৫২ পিএম, ৫ জুন ২০২৬ শুক্রবার

ভারতীয় ভিসার নিয়মে বড় পরিবর্তন

ভারতীয় ভিসার নিয়মে বড় পরিবর্তন

বিদেশি নাগরিকদের জন্য ভিসার নিয়মে বড় পরিবর্তন এনেছে ভারত সরকার। নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি নাগরিকরা ভিসা নিয়ে ভারতে প্রবেশ করার পর চাইলে ভিসার মেয়াদ বাড়াতে পারবেন। এজন্য তাকে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নিবন্ধন করতে হবে। আগে ভিসার মেয়াদ পূর্ণ হওয়ার পর নিবন্ধন করার জন্য অতিরিক্ত ১৪ দিন সময় পাওয়া যেত। নতুন নির্দেশনায় সে সুযোগ বাতিল করে নিয়মে কড়াকড়ি আরোপ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চলতি বছরই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫ চালু করে। সম্প্রতি এ আইনের ১২ নম্বর ধারা সংশোধন করে নতুন গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

০৭:৪২ পিএম, ২ জুন ২০২৬ মঙ্গলবার

ভিসা আবেদনে ব্যাংক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা

ভিসা আবেদনে ব্যাংক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা

বিদেশ ভ্রমণ, উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের উদ্দেশ্যে ভিসা আবেদনে জমা দেয়া ব্যাংক স্টেটমেন্ট ও অন্যান্য আর্থিক নথির সত্যতা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব নথিতে বাধ্যতামূলকভাবে অনলাইন যাচাইযোগ্য কিউআর কোড যুক্ত করতে হবে। মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ–১ থেকে জারি করা প্রজ্ঞাপনে দেশের সব তফসিলি ব্যাংককে এ নির্দেশনা দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ভিসা আবেদন প্রক্রিয়ায় দূতাবাস ও ভিসা সেন্টারে ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও ইনভেস্টমেন্ট সার্টিফিকেট জমা দিতে হয়। কিন্তু এসব নথির তাৎক্ষণিক যাচাই ব্যবস্থা না থাকায় বিভিন্ন জটিলতা ও অনিয়ম তৈরি হচ্ছে।  

১০:০৯ পিএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার

অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা

অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা

বাংলাদেশ ভারত সম্পর্কের অস্থিরতা এবার শেষ হচ্ছে। সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ঢাকা ও দিল্লি প্রথম পদক্ষেপ হিসেবে পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ সব ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা দেয়া শুরু করেছে। তবে ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ধীরে ধীরে তাদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার লক্ষ্য নির্ধারণ করেছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফর করেন। সফরে ভিসা স্বাভাবিককরণ ঢাকার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয় বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনসহ কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের ভিসা কেন্দ্রগুলো পূর্ণাঙ্গভাবে চালু রয়েছে।

০৬:৫৮ পিএম, ২ মে ২০২৬ শনিবার

ভারতীয় ভিসা নিয়ে সুখবর পররাষ্ট্রমন্ত্রীর

ভারতীয় ভিসা নিয়ে সুখবর পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রদান কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। তিনি জানান, ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করতে দেশটির সরকারের প্রতি বিশেষ আহবান জানানো হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। খলিলুর রহমান বলেন, এ সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেখানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান স্বাভাবিক করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। আমরা আশা করছি, শিগগির এ বিষয়ে সুনির্দিষ্ট এবং ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।

০৬:২৮ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। মার্কিন দূতাবাস জানায়, ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে ডিপার্টমেন্ট অব স্টেট, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। তবে এ স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। 

১১:৫৬ এএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার

ভিসা নিয়ে সুখবর দিলো ভারত

ভিসা নিয়ে সুখবর দিলো ভারত

বাংলাদেশিদের স্বল্পব্যয়ে মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে এক চুক্তি সই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রণয় কুমার ভার্মা বলেন, বাংলাদেশের চিকিৎসাখাতের সক্ষমতা বাড়াতে যৌথ উদ্যোগে কাজ করতে চায় ভারত। দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা শুধু সরকার নয় বরং প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে। এটি কেবল একটি ব্যবসায়িক উদ্যোগ নয় বরং একটি জনকেন্দ্রিক সহযোগিতা। তিনি বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা শুধু সরকার নয় বরং প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে। এটি কেবল একটি ব্যবসায়িক উদ্যোগ নয় বরং একটি জনকেন্দ্রিক সহযোগিতা।

০৭:০৪ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement