ছবি: আপন দেশ
রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঝটিকা মিছিল করেন। ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়ির সামনে তারা জমায়েত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম বি কানিজের নেতৃত্বে ১০-১২ জন নেত্রী সেখানে উপস্থিত হন। তারা সঙ্গে করে শেখ মুজিবুর রহমানের ছবি, বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে আসেন। কার্যালয়ের ফটকের সামনে ছবিগুলো রেখে তারা বেশ কিছুক্ষণ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেখ হাসিনা দেশত্যাগ করার পর বিক্ষুব্ধ জনতা ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন , ৩/এ সড়কের দলীয় কার্যালয় গুড়িয়ে দেয়। সেদিন কার্যালয়ের তিনটি ভবনেই গুড়িয়ে দেয়া হয়েছিল। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































