Apan Desh | আপন দেশ

সেনাবাহিনী

খাগড়াছড়িতে গোলাগুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়িতে গোলাগুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এতে একজন সশস্ত্র সংগঠনের সদস্য নিহত এবং অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) আনুমানিক দুপুর ২টায় পানছড়ি উপজেলায় এবং সকালে রামগড় উপজেলায় এসব অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সশস্ত্র সংগঠনের সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। পরবর্তীতে পানছড়ি উপজেলার বরকলক এলাকা থেকে সশস্ত্র সংগঠনের দুই জন সদস্য দুটি একে-৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন এবং ১৩২ রাউন্ড গোলাবারুদসহ আত্মসমর্পণ করে।

০৮:২৫ পিএম, ২৪ জুন ২০২৬ বুধবার

অপতৎপরতা মোকাবিলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী

অপতৎপরতা মোকাবিলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় ঢাকাসহ দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২২ জুন) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জেলায় তারা মিছিল-মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে। আমাদের মনে হয়েছে, তারা একটি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিবেচনায় সমস্ত বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ারের’ আওতায় ঢাকা  মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন, গাজীপুর মেট্রোপলিটন, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনা সদস্য মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে।

০৫:৩৩ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার

সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান

সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান

দেশের প্রয়োজনে মাঠে দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী। দায়িত্ব শেষে সেনা সদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওয়াকার-উজ-জামান বলেন, ২০২৪ সালের ক্রান্তিকালে সেনাবাহিনী দেশের প্রয়োজনেই মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের কঠিন সময়ে সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।

০৪:২৬ পিএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার

ব্যারাকে ফিরবে সব সেনা

ব্যারাকে ফিরবে সব সেনা

আওয়ামী লীগ আমলে ২০২৪ সালের জুলাই মাসে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নেমেছিলেন সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকারের পুরোটা সময়জুড়েই মাঠে ছিলেন তারা। নির্বাচিত সরকার আসার পর এখন তারা ব্যারাকে ফিরে যাবেন। মঙ্গলবার (০৫ মে) আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী জুন মাসের মধ্যে মাঠ পর্যায়ে থাকা সব সেনা সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেয়া হবে। আগামী ৬ জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে বলেও জানানো হয়। শুরুতে দূরবর্তী জেলা থেকে সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো হবে। পরবর্তীকালে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে আনা হবে। জুন মাসের মধ্যেই সেনাবাহিনীর সব সদস্যকে মাঠ পর্যায় থেকে সরিয়ে নেয়া হবে।

০৮:০৩ পিএম, ৬ মে ২০২৬ বুধবার

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

জ্বালানি তেল সরবরাহে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশের প্রধান তেলের ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দেয়া হয়েছে। সোমবার (০৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বার্তায় জানায়, কিছু ডিপোতে ডিলারদের আকস্মিক চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় প্রধান স্থাপনাসহ দেশের বিভিন্ন প্রধান ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ডিপোগুলো হলো খুলনা জেলার দৌলতপুর, সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি, নারায়ণগঞ্জ জেলার গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুর জেলার পার্বতীপুর এবং বরিশাল ডিপো।

০৭:৩১ পিএম, ৯ মার্চ ২০২৬ সোমবার

সেনাবাহিনীর আরও ৬ পদে রদবদল

সেনাবাহিনীর আরও ৬ পদে রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আরও ৬টি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর থেকে এসংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।  প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রোববার সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আরও ৮টি পদে রদবদল আনা হয়েছিল। বদলি হওয়া সেনা কর্মকর্তারা হলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লে. জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করা হয়েছে। কিউএমজির দায়িত্ব পালন করে আসা লে. জেনারেল ফয়জুর রহমানের স্থলাভিষিক্ত হবেন লে. জেনারেল শাহীন। লে. জেনারেল ফয়জুরকে এনডিসিতে বদলি করা হয়।  

০৯:৫৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement