Apan Desh | আপন দেশ

বাবাকে দেখে বুঝতে চাই কতটা কষ্ট পেয়েছেন: ডরিন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০১, ২৪ মে ২০২৪

বাবাকে দেখে বুঝতে চাই কতটা কষ্ট পেয়েছেন: ডরিন

ছবি: সংগৃহীত

নৃসংশভাবে নিহত বাবাকে নিয়ে শেষ ইচ্ছার কথা জানিয়েছেন আনোয়ারুল আজীম আনার এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। 

তিনি বলেছেন, আমি বাবাকে শেষবারের মতন ছুঁয়ে দেখতে চাই। কতটা কষ্ট পেয়েছে, বাবাকে দেখে একটু বুঝতে চাই। একজন মানুষকে কী করে এমনভাবে মারতে পারে? এভাবে বাবাকে কেটে কেটে টুকরো করা হয়েছে জীবনেও ভুলতে পারবো না।

শুক্রবার (২৪ মে) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জের নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ওপরে যদি আল্লাহ থাকে তাহলে আমার বিশ্বাস তিনি বিচার করবেন। এ হত্যাকাণ্ডের জন্য অনেকদিন ধরেই তারা পরিকল্পনা করেছেন। তারা সাজিয়ে-গুছিয়ে নিয়েই এ ধরনের বড় একটা অপরাধ ঘটিয়েছেন। সুষ্ঠু তদন্ত করেন, কারা আছেন এ হত্যাকাণ্ডের সঙ্গে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় যাদের নাম এসেছে তাদের বিদেশ থেকে নিয়ে আসার কথা জানান নিহত আনারের মেয়ে। তিনি বলেন, কান টানলে মাথা আসবে। যদি তাদের ওপরেও কেউ থেকে থাকেন, তার নামটিও খতিয়ে দেখেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তদন্ত করে বিষয়টি দেখুন রাজনৈতিক-অরাজনৈতিক যেটাই হোক না কেন বিষয়টি খতিয়ে দেখেন।

তিনি বলেন, ইসলামে আছে মৃতদেহকে আস্তে আস্তে গোসল করাও, আস্তে আস্তে কাপড় পরাও যেন ব্যথা না পায়। আর এভাবে আমার বাবাকে কেটে কেটে টুকরো করা হয়েছে জীবনেও ভুলতে পারবো না।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপের কথা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে ফোনে বলেছেন ধৈর্য ধরতে হবে। ধৈর্যের পরীক্ষা দিতে হবে, ধৈর্য ধরো আমি সঙ্গে আছি।’ তিনি আমাকে বলেছেন, তুমি তোমার বাবার সন্ধান চেয়েছিলে স্পেশাল ফোর্স পাঠিয়ে আমি তোমার বাবাকে খুঁজে দিয়েছি। আমি আর কী করবো বলো? আমি খুঁজে দিয়েছি, পুলিশ তদন্ত করছে প্রতিবেদন এলে পদক্ষেপ নেবো।’

১২ মে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম চিকিৎসার জন্য দর্শনার গেদে বন্দর দিয়ে ভারতের কলকাতায় যান। ২২ মে আনোয়ারুল আজীম নিহত হওয়ার বিষয়টি জানাজানি হয়। আজ শুক্রবার বেলা ১১টার দিকে আনোয়ারুল আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস ঢাকা থেকে ঝিনাইদহের কালীগঞ্জের বাড়িতে এসে পৌঁছান। এ সময় আশপাশ থেকে নেতা-কর্মীরা বাড়ির সামনে এসে উপস্থিত হন এবং মুমতারিন ফেরদৌসের সঙ্গে কথা বলেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত