ফাইল ছবি
ডেপুটি কমিশনারদের (ডিসি) সম্মেলন শুরু হতে যাচ্ছে। রোববার (০৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হবে এ সম্মেলন চার দিনব্যাপী। এ সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন হবে। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে ৬৪ জেলার ডিসিদের পাশাপাশি ৮ বিভাগীয় কমিশনার অংশ নেবেন।
সম্মেলনে ডিসিদের দেয়া প্রস্তাবগুলোর মধ্যে থেকে মন্ত্রিপরিষদ বিভাগের বাছাই করা ৪৯৮টি প্রস্তাব নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন সরকারের নীতিনির্ধারকেরা।
বাৎসরিক এ সম্মেলনে মাঠ প্রশাসন পরিচালনার বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সরকারের নীতি নির্ধারকদের কাছে বিভিন্ন প্রস্তাব দেন ডিসিরা। আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত দেয় সরকার।
আরও পড়ুন<<>>‘সারাদেশে রেল যোগাযোগ বৃদ্ধির চিন্তা করছে সরকার’
ডিসি সম্মেলনের কার্য-অধিবেশনগুলোতে মন্ত্রী প্রতিমন্ত্রিরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবসহ জ্যেষ্ঠ অফিসাররা উপস্থিত থাকেন। পদাধিকার বলে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, এবারের সম্মেলনে ভূমি ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা সংকট, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ, পর্যটন শিল্পের বিকাশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম গুরুত্ব পাবে।
সম্মেলনের আয়োজক মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের ৫৬টি নীতি-নির্ধারক প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে ৩৪টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে।
এছাড়া, এবারের সম্মেলনে পর্যায়ক্রমে রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ডিসিরা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।






























