Apan Desh | আপন দেশ

তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:৪১, ২ মে ২০২৬

আপডেট: ১৪:০৮, ২ মে ২০২৬

তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করছেন।

শনিবার (০২ মে) এনসিপির দফতর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এ তথ্য জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি জানান, সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করছে চিফ রিটার্নিং কর্মকর্তা। দাফতরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে কিছুক্ষণের মধ্যে ব্রিফ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন<<>>প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট এনসিপি নেত্রীর

আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে ২২ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করে কমিশন।

পরে সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়