Apan Desh | আপন দেশ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৪

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৮, ২ মে ২০২৬

আপডেট: ১৭:৩০, ২ মে ২০২৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৪

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি ভাঙারির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় একজন নিহতসহ ৪ জন আহত হয়েছেন।

শনিবার (০২ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বড় কুমিরা মাজার গেইট এলাকায় একটি দোকানে এ ঘটনা ঘটেছে।

নিহত হলেন- মোহাম্মদ আরমান (৩০)। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। পেশায় ভটভটি চালক। আহতরা হলেন- মো. কামাল হোসেন (৪৪), হেলাল উদ্দিনসহ (১৯) আরও ২ জন আহত হয়েছেন। কামাল ও হেলাল আপন চাচা ভাতিজা।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে একটি স্ক্র্যাপ দোকানের সামনে ভটভটি করে কয়েকটি গ্যাস সিলিন্ডার এনে নামিয়ে রাখছিলেন ভটভটি চালক আরমান। এসময় হঠাৎ একটি গ্যাস সিলেন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে আরমান নিহত হন।

এসময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত চারজনের মধ্যে ২ জনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনকে পাঠানো হয়েছে।

আরও পড়ুন <<>> সিলেটের সমাবেশে ‘দুলাভাই’ স্লোগান, প্রধানমন্ত্রীর রসিকতা

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, কুমিরা এলাকায় একটি স্ক্র্যাপ দোকানের সামনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন মারা গেছেন। কয়েকজন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গেছে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়