Apan Desh | আপন দেশ

সংসদ সদস্য

জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় ইস্যুতে সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসময় তিনি বিরোধী দলকে নেতিবাচক ধারণা প্রচার না করার অনুরোধ করেন। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা মো. শফিকুর রহমানের আনীত দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহবান জানান। বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এটাকে সংকট বলতে চাই না। বিরোধী দলীয় নেতা দেশব্যাপী তীব্র জ্বালানি সংকটের কথা বলেছেন, কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই—জ্বালানির কারণে কি বোরো চাষ ব্যাহত হয়েছে? ১৪ এপ্রিলের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় সহনীয় মাত্রায় জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে। যদি সংকটই হতো, তবে কি কোনো মিল-ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে? চাষাবাদ, স্কুল-কলেজ, ব্যবসা-বাণিজ্য তো সবকিছুই স্বাভাবিক চলছে। তাহলে সংকট কোথায়?

১০:০১ পিএম, ২২ এপ্রিল ২০২৬ বুধবার

ঋণখেলাপির সঙ্গে সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

ঋণখেলাপির সঙ্গে সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

ব্যাংক থেকে টাকা নিয়ে যারা পালিয়েছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সে টাকা উদ্ধারে সরকার পেশাদার রিকভারি ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করার সুযোগ নেই। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। অধিবেশনে হাসনাত আব্দুল্লাহ তার প্রশ্নে বলেন, এস আলম গ্রুপ একাই ৮০ হাজার কোটি টাকা এবং জনতা ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপ ২৫ হাজার কোটি টাকা ঋণখেলাপি। এ ঋণ পুনরুদ্ধারে চলতি অর্থবছরে বিশেষ কোনো পরিকল্পনা আছে কি না? এছাড়া এস আলম গ্রুপকে ঋণ পরিশোধ না করিয়ে পুনর্গঠনের চেষ্টা চলছে কি না বা তাদের সঙ্গে কোনো সমঝোতা হয়েছে কি না?

০৫:০১ পিএম, ২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

নারী আসনে ১৩ প্রার্থীর নাম প্রকাশ করলো জামায়াত জোট

নারী আসনে ১৩ প্রার্থীর নাম প্রকাশ করলো জামায়াত জোট

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ১৩ সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।  সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে এ তালিকা চূড়ান্ত করা হয়। জোটের চূড়ান্ত তালিকা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী থেকে আটজন এবং অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে পাঁচজন মনোনয়ন পেয়েছেন। জামায়াতে ইসলামী থেকে মনোনীত প্রার্থীরা হলেন- নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।

০৮:২৭ পিএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার

জামায়াত থেকে সংরক্ষিত নারী আসনে সংসদে যাচ্ছেন যারা

জামায়াত থেকে সংরক্ষিত নারী আসনে সংসদে যাচ্ছেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বণ্টনে নতুন চিত্র সামনে এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মোট ৭৭টি আসনের বিপরীতে ১৩টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে। এর মধ্যে প্রাপ্ত ৬৮টি আসনের অনুপাতে এককভাবে জামায়াতের ভাগে আসে ১২টি সংরক্ষিত আসন। তবে দলটি নিজে নিচ্ছে ৯টি আসন। বাকি ৩টি আসন জোটের শরিকদের জন্য ছেড়ে দেয়া হয়েছে। এ তিনটি আসন পাচ্ছে এনসিপি, জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিস। জোটের লিয়াজোঁ কমিটির সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। জামায়াতের চূড়ান্ত তালিকায় থাকা ৯ জনের মধ্যে রয়েছেন নুরুন্নিসা সিদ্দিকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি ও নাজমুন্নাহার নিলু। এছাড়া অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বে মেরিনা সুলতানা (চট্টগ্রাম), মাহফুজা খানম (সিলেট), সাজেদা সামাদ (বগুড়া অঞ্চল) এবং প্রকৌশলী মারদিয়া মমতাজের নাম রয়েছে। তালিকায় আরও রয়েছেন জুলাই শহীদ জারিফ আব্দুল্লাহর মা রোকেয়া বেগম।

১১:১০ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ রোববার

বগুড়া-শেরপুরের দুই আসনের জয়ীদের গেজেট প্রকাশ

বগুড়া-শেরপুরের দুই আসনের জয়ীদের গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১১ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) ইসি সচিব স্বাক্ষরিত গেজেটে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর-১৫৫)-এর অনুচ্ছেদ ৩৯-এর দফা (৪) অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন এতদ্দ্বারা গত ৯ এপ্রিল অনুষ্ঠিত জাতীয় সংসদের ১৪৫ শেরপুর-৩ আসনের স্থগিতকৃত সাধারণ নির্বাচন এবং ৪১ বগুড়া-৬ শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করছে।

০৮:৫১ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার: স্পিকার

মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার: স্পিকার

এত অসহিষ্ণ হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে জানিয়েছেন উত্তেজিত হাসনাত আব্দুল্লাহকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, মৌখিক কথাবার্তা স্কোপ খুবই কম। নোটিস দেবেন, উইল অ্যাডজিকিউটেড অন দ্য নোটিসেস। এখন প্রশ্ন হলো, আইনমন্ত্রী যে কথাটি বলেছেন, এটি পুনর্বিবেচনা করা যেতে পারে। শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিন জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ করে স্পিকার এসব কথা বলেন।  ‘জুলাই গণঅভ্যুত্থান স্মুতি জাদুঘর আইন, ২০২৬’ বিল পাসের পর বিরোধী দলের আপত্তি নিয়ে সংসদ সদস্যদের আলোচনার সময় স্পিকার রুলিং দেন।

০৯:০০ পিএম, ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার

সংসদের প্রথম অধিবেশনে ৮৭ বিল পাস

সংসদের প্রথম অধিবেশনে ৮৭ বিল পাস

দেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আইন প্রণয়ন কার্যক্রমে উল্লেখযোগ্য গতি দেখা গেছে। অধিবেশন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৮৭টি বিল পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের সভাপতিত্বে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস হয়। পাস হওয়া বিলগুলোর মধ্যে জনগুরুত্বপূর্ণ ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’, বিভিন্ন খাতের সংস্কারমূলক আইন এবং রহিত হওয়া পুরোনো আইন যুগোপযোগী করে পুনঃপ্রণয়ন করা হয়েছে। বিশেষ করে আর্থিক খাত ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বিলগুলো পাসে অগ্রাধিকার দেয়া হয়েছে।

০৬:২০ পিএম, ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার

আরপিও সংশোধনসহ নির্বাচনসংক্রান্ত একাধিক বিল পাস

আরপিও সংশোধনসহ নির্বাচনসংক্রান্ত একাধিক বিল পাস

নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম আরও সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে তিনটি গুরুত্বপূর্ণ বিল সংসদে পাস হয়েছে। এগুলো হলো ‘রিপ্রেজেন্টেশন অব দি পিপলস (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২৬’, ভোটার তালিকা সংশোধন বিল এবং নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল। সোমবার (০৬ এপ্রিল) সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান এসব বিল উত্থাপন করেন। তিনি আরপিওর ২৭, ৩৭, ৩৯, ৮৯ ও ৯১ অনুচ্ছেদ সংশোধনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা তিনটি অধ্যাদেশ আইন আকারে পাসের প্রস্তাব দেন। বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে বিলগুলো পাসের প্রস্তাব তোলা হয়। পরে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে বিলগুলো পাস হয়।

১১:০৫ পিএম, ৬ এপ্রিল ২০২৬ সোমবার

৪৮১ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মন্ত্রী

৪৮১ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমদ আজম খান জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় তালিকাভুক্ত হওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। যাচাই-বাছাইয় করে ইতোমধ্যে ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিলও করা হয়েছে। রোববার (০৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিকের ৭১ বিধিতে দেয়া জনগুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে মন্ত্রী এ সব তথ্য জানান। সংসদ সদস্য আব্দুল মালিক তার বক্তব্যে অভিযোগ করেন, বিগত ১৫ বছরে প্রকৃত মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিলেন এবং অনেক অসাধু ব্যক্তি ভুয়া তথ্য দিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করেছেন। বিশেষ করে সিলেটের বালাগঞ্জ ও দক্ষিণ সুরমার মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এর ব্যাপক প্রভাব পড়েছে।

০৬:২১ পিএম, ৫ এপ্রিল ২০২৬ রোববার

বিপ্লবী সরকার কেন গঠন করা হলো না: পার্থ

বিপ্লবী সরকার কেন গঠন করা হলো না: পার্থ

৫ আগস্টের পর বিপ্লবী সরকার গঠন না করে কেন অন্তর্বর্তীকালীন সরকার করা হয়েছে। এ নিয়ে বিরোধী দলকে প্রশ্ন করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি বিরোধী দলকে উদ্দেশ্য করে এ প্রশ্ন করেন। আন্দালিব রহমান পার্থ বলেন, বিএনপিকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। অথচ ট্রেজারি আসনে বসা প্রায় সবাই জেল খেটেছেন, জুলাই যোদ্ধা ছিলেন। মূলত জুলাই সনদ নিয়ে কোনো সমস্যা না, প্রশ্নটা হচ্ছে পুরো প্রক্রিয়া নিয়ে।

০৭:৫২ পিএম, ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার

পাম্পে তেল না পেয়ে সংসদে এমপির ক্ষোভ

পাম্পে তেল না পেয়ে সংসদে এমপির ক্ষোভ

জাতীয় সংসদে দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকটের অভিযোগ ওঠেছে। সংসদ সদস্যরা জানান, এমন পরিস্থিতিতে খোদ তারা নিজেও পাম্পে ঘুরে তেল পাননি। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে ৭১ বিধিতে ২ মিনিটের জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম এ অভিযোগ করেন। আনোয়ারুল ইসলাম বলেন, আজ জ্বালানি তেল নিয়ে বলা হচ্ছে দেশে কোনো সংকট নেই। তবে বাস্তবতা ভিন্ন। আমি নিজে পাম্পে ঘুরেও আমার গাড়ির জন্য তেল পাইনি। সাধারণ মানুষের ভোগান্তি তখন কতটা, তা সহজেই অনুমেয়।

০৭:৪২ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু

জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক পুনরায় শুরু হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অধিবেশন মুলতবি ছিল। বিকেল সাড়ে ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ ভবনের অধিবেশন কক্ষে বৈঠক শুরু হয়। এর আগে গত ১২ মার্চ এ অধিবেশনের সূচনা হয়েছিল। সেদিন জাতীয় সংসদে রাষ্ট্রপতি ভাষণ দেন। সংসদীয় রীতি অনুযায়ী, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, চলমান অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এতে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন।

০৪:১৯ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার

ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার

এ সংসদে কেউ এসেছি ফাঁসির মঞ্চ থেকে, কেউ এসেছি গুম হওয়া থেকে। কেউ আবার কারাগারে দীর্ঘ জীবন কাটিয়ে মজলুম হয়ে সংসদে এসেছেন। এমন সংসদ বিশ্বের বুকে বিরল। আমি সাধারণ কৃষক পরিবারের সন্তান হয়ে এখানে আসতে পেরেছি বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে তিনি এসব কথা বলেন। ১৩ দিনের বিরতি শেষে এদিন বিকেল ৩টায় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

০৪:৩৯ পিএম, ২৯ মার্চ ২০২৬ রোববার

সংসদের প্রথম অধিবেশনে কে হচ্ছেন সভাপতি

সংসদের প্রথম অধিবেশনে কে হচ্ছেন সভাপতি

বাংলাদেশ জাতীয় সংসদ এর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে। তবে উদ্বোধনী দিনে অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সংসদসংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে। সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহবান করা বাধ্যতামূলক। সে বিধান মেনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথম অধিবেশন আহবান করেছেন। সাধারণ নিয়ম অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার। তাদের উপস্থিতিতেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন এবং আত্মগোপনে রয়েছেন। অন্যদিকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বিভিন্ন মামলায় কারান্তরীণ। ফলে প্রথম অধিবেশনে সভাপতিত্ব নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

১০:৩৫ পিএম, ১১ মার্চ ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement