Apan Desh | আপন দেশ

মাউন্ট মাকালুর চূড়ায় প্রথম বাংলাদেশি বাবর আলী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:০১, ২ মে ২০২৬

মাউন্ট মাকালুর চূড়ায় প্রথম বাংলাদেশি বাবর আলী

পর্বতারোহী বাবর আলী

বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে ইতিহাস গড়লেন বাবর আলী। বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালুর চূড়ায় উঠেছেন তিনি। শনিবার (০২ মে) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে ৮ হাজার ৪৮৫ মিটার (২৭ হাজার ৮৩৮ ফুট) উচ্চতার এই দুর্গম শৃঙ্গ জয় করেন বাবর।

টানা প্রায় সাড়ে আট ঘণ্টার কঠিন আরোহণ শেষে মাকালুর চূড়ায় বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড়ান বাবর। এর মাধ্যমে বিশ্বের ১৪টি আট-হাজারি পর্বতের মধ্যে পাঁচটি জয় করা প্রথম ও একমাত্র বাংলাদেশি পর্বতারোহীর কীর্তিও গড়লেন তিনি। তার সঙ্গে শিখরে ছিলেন শেরপা আং কামি।

অভিযান-সংশ্লিষ্টরা জানিয়েছেন, চূড়ায় সফলভাবে পৌঁছানোর খবর নিশ্চিত হলেও এখনো বেসক্যাম্পে ফেরার পথে রয়েছেন বাবর আলী। পর্বতারোহণে শীর্ষ জয় যতটা কঠিন, নিরাপদে নিচে নেমে আসাও ততটাই ঝুঁকিপূর্ণ। তাই তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবাইকে প্রার্থনা করার আহবান জানিয়েছেন সহযাত্রীরা।

নেপালের মহালঙ্গুর হিমালয় অঞ্চলে অবস্থিত মাউন্ট মাকালু পর্বতারোহীদের কাছে ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামে পরিচিত। পিরামিড আকৃতির সূচালো এ পর্বতের আশপাশে বড় কোনো পর্বত না থাকায় প্রবল বাতাসে বরফ সরে গিয়ে অনেক সময় চূড়ার কালো পাথুরে অংশ দৃশ্যমান হয়ে ওঠে। সেখান থেকেই ‘মাকালু’ নামের উৎপত্তি বলে ধারণা করা হয়। বাবর আলীর এবারের অভিযানের নাম ছিল ‘এক্সপেডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’।

গত ৭ এপ্রিল নেপালে পৌঁছে মাকালু অভিযানের প্রস্তুতি শুরু করেন বাবর। এর আগে ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আমা দাবালাম জয় করেন। পরে ২০২৪ সালে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ লোৎসে আরোহণ করেন। ২০২৫ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ জয় করেন এবং একই বছরের সেপ্টেম্বরে কৃত্রিম অক্সিজেন ছাড়াই আরোহণ করেন বিশ্বের অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলু।

এ অভিযানের আয়োজন করেছে ভার্টিক্যাল ড্রিমার্স। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে স্যাম বন্ড, মাই হেলথ ও চন্দ্রবিন্দু প্রকাশনী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের