ডোনল্ড ট্রাম্প
কিউবাকে খুব দ্রুত দখলে নেয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এটি রসিকতা করে বলেছেন বলেন মনে করছেন অনেকে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (০১ মে) ফ্লোরিডার পাম বিচেসের ফোরাম ক্লাবে বক্তব্য দেয়ার সময় উপস্থিত অতিথিদের পরিচয় করিয়ে দিতে গিয়ে ট্রাম্প সাবেক কংগ্রেসম্যান ড্যান মিকার প্রসঙ্গ তোলেন।
এসময় তিনি বলেন, মিকার মূলত কিউবা নামের একটি জায়গা থেকে এসেছেন, যেটি আমরা খুব দ্রুত দখলে নিতে যাচ্ছি।
ট্রাম্প বলেন, ‘কিউবার কিছু সমস্যা আছে। আগে একটি কাজ শেষ করি, তারপর আরেকটি। আমি কাজ শেষ করতে পছন্দ করি।
আরও পড়ুন<<>>বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে আইআরজিসির ১৪ সদস্য নিহত
পরে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ইরান থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রের বড় কোনো যুদ্ধজাহাজ—সম্ভবত ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী কিউবার উপকূলে পাঠানো হতে পারে।
ট্রাম্প রসিকতার সুরে বলেন, জাহাজটি যদি উপকূল থেকে প্রায় ১০০ গজ দূরে থামে, তাহলে তারা বলবে ধন্যবাদ, আমরা আত্মসমর্পণ করছি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।






























