ছবি: আপন দেশ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (০২ মে) দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল, আনন্দ র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা শ্রমিক দলের আহবায়ক তসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদত হোসেন রঞ্জু। কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ, যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, জাহাঙ্গীর আলম, সাদেকুল ইসলাম উজ্জ্বল এবং শ্রমিক দলের সদস্য সচিব আব্বাস আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর ইউনিয়নে সংসদ সদস্যের প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ।
আরও পড়ুন<<>>সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের যথাযথ মূল্যায়ন এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করার ওপর গুরুত্বারোপ করেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে দলের আদর্শকে সমুন্নত রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহবান জানান তারা।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, শ্রমিক দল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দলের সমৃদ্ধি ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।






























