ফাইল ছবি, আপন দেশ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পরিবার জানিয়েছে, ব্যক্তিগত সফরে লন্ডনে ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। সেখানে হঠাৎ করেই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় তার। বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাতে তাকে লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেয়া হয়। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ২৩ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
তার মরদেহ কবে দেশে আনা হবে তা এখনো ঠিক হয়নি। জানাজা ও দাফনের স্থান ও সময় চূড়ান্ত হলে পরিবারের তরফে তা জানিয়ে দেয়া হবে।
তৌফিক ইমরোজ খালিদী ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগ থেকে বিএ (সম্মান) এবং এমএ ডিগ্রি অর্জন করেন তিনি। কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়টির ইংরেজি সাহিত্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে অনলাইন, প্রিন্ট, টেলিভিশনসহ সব ধরনের সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করেছেন তৌফিক ইমরোজ খালিদী। লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসেও কাজ করেছেন। পরে দেশে ফিরে ২০০৬ সালে বিডিনিউজ২৪ ডটকম চালু করেন তিনি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































