Apan Desh | আপন দেশ

গাইবান্ধা জেলা মডেল প্রেসক্লাবের বর্ষপূর্তি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৫, ২১ জুলাই ২০২৬

আপডেট: ২০:২০, ২১ জুলাই ২০২৬

গাইবান্ধা জেলা মডেল প্রেসক্লাবের বর্ষপূর্তি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়

ছবি: আপন দেশ

সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে গাইবান্ধায় জেলা মডেল প্রেসক্লাবের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। তাদের প্রতিপাদ্য ছিল ‘সাংবাদিক জেগে উঠুক নির্ভয়ে’।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে জেলা মডেল প্রেসক্লাবের সভাপতি রানা ইস্কান্দার রহমান সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ এবং নিউজ জনতা পত্রিকার প্রধান সম্পাদক মাহবুব হোসেন মাবুদ।

তারা বলেন, বস্তুনিষ্ঠ, নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্র, সুশাসন এবং জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পেশাগত সততা বজায় রেখে জনস্বার্থে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান তারা।

মুক্ত আলোচনা পর্বে বক্তব্য দেন গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও অবিরাম পত্রিকার সম্পাদক-প্রকাশক হারুন অর রশিদ বাদল, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আতিক বাবু, মানবাধিকার কর্মী ও সাংবাদিক ফারহান শেখ এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা।

আরও পড়ুন <<>> কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ, সম্পাদক জসিম

বক্তারা সাংবাদিকদের পেশাগত ঐক্য, দায়িত্বশীলতা, নৈতিকতা এবং নির্ভীক সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জেলা মডেল প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি করেন কবি সোহেল রানা। সংগীত পরিবেশন করেন স্বজন খন্দকার, সিরাজুল ইসলাম সোনা, জিয়াউর রহমান জিয়া, নিজামুদ্দিন আউলিয়া ও তনিমা জাহান রাইসা।

এছাড়া জেলা শিল্পকলা অ্যাকাডেমির নৃত্যশিল্পী আবিদা আমিন ও কথা লোকনৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠানের সমাপনীতে সত্যনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতা চর্চার পাশাপাশি পেশাগত মর্যাদা, ঐক্য এবং নির্ভীক সংবাদ পরিবেশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement