ফাইল ছবি
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার কারণে অরক্ষিত হয়ে পড়েছিল সৌদি আরবের আকাশ। সপ্তাহেরও বেশি সময় পর বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতি উন্নতির ফলে মধ্যপ্রাচ্যের দেশটির বিভিন্ন রুটে ফের ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
আরও পড়ুন<<>>সৌদিতে ফ্লাইট চালানো নিয়ে সুখবর দিল বিমান
২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে। তবে মদিনাগামী ফ্লাইট নিয়মিত চলছে।
পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































