Apan Desh | আপন দেশ

নাটোর চিনিকলে আখ মাড়াই শুরু ১৩ নভেম্বর

নাটোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:১৫, ২৩ অক্টোবর ২০২৬

নাটোর চিনিকলে আখ মাড়াই শুরু ১৩ নভেম্বর

ছবি : আপন দেশ

নাটোর চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ১৩ নভেম্বর। চলতি মৌসুমে ৯০ হাজার টন আখ মাড়াই করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ থেকে ৫ হাজার ৫৮০ টন চিনি উৎপাদন হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৩ অক্টোবর) এ উপলক্ষে চিনিকলে বয়লার ফায়ারিং সম্পন্ন হয়েছে।

চিনিকল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৬৫ দিন আখ মাড়াই কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে। চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ২ শতাংশ।

আখচাষিদের উৎসাহিত করতে গত মৌসুমের তুলনায় এবার প্রতি কুইন্টাল আখের দাম ২৬ টাকা বাড়িয়েছে সরকার। চিনিকলের গেটে প্রতি কুইন্টাল আখের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৫১ টাকা। আর আখ সংগ্রহ কেন্দ্রগুলোতে প্রতি কুইন্টালের দাম ৬৩৭ টাকা ৪৬ পয়সা।

আরও পড়ুন <<>> ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৫

চিনিকল এলাকার ৭ হাজার ২৫০ একর জমিতে এবার আখের আবাদ হয়েছে। এছাড়া উন্নত পদ্ধতিতে আগাম আখ চাষে উৎসাহ দিতে ৪ হাজার ৬৯ জন আখচাষিকে ১ কোটি ৪৮ লাখ ২৭ হাজার ৫০০ টাকা প্রণোদনা দিয়েছে সরকার।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আখলাছুর রহমান জানান, আখ মাড়াই কার্যক্রম শুরুর প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজের পর দোয়া মাহফিলের মাধ্যমে বয়লার ফায়ারিং করা হয়েছে। বয়লারে উৎপন্ন বাষ্পের সাহায্যে পুরো মৌসুমে আখ মাড়াই কার্যক্রম পরিচালিত হবে। আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরুর আগে ওয়াটার ট্রায়ালও সম্পন্ন করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়