Apan Desh | আপন দেশ

অবৈধ দখলমুক্ত করে মাঠ সংরক্ষণের নির্দেশ রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪১, ২৩ অক্টোবর ২০২৬

অবৈধ দখলমুক্ত করে মাঠ সংরক্ষণের নির্দেশ রাষ্ট্রপতির

ছবি : আপন দেশ

তরুণদের মাদক, হতাশা আর মোবাইল আসক্তি থেকে বিরত রাখতে খেলার মাঠের বিকল্প নেই। সেজন্য অবৈধ দখলমুক্ত করে মাঠ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৩ অক্টোবর) জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ প্রশ্ন করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তরুণ সমাজকে মাদক, হতাশা আর মোবাইল আসক্তি থেকে বিরত রাখতে খেলা ও খেলার মাঠের বিকল্প নেই। তাই অবৈধ দখলমুক্ত করে মাঠ সংরক্ষণ ও নতুন মাঠ চিহ্নত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এসময় বিশ্বমানের অ্যাথলেট তৈরিতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহবান জানান তিনি।

আরও পড়ুন <<>> সাইবার অপরাধ দমনে পুলিশের নানা উদ্যোগ

এদিকে একই আয়োজনে যোগ দিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, খেলাধুলাকে অধিক গুরুত্ব দিয়ে সরকার কার্যক্রম শুরু করেছে। এ লক্ষ্যে ‘নতুন কুঁড়ি’সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিকমানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে।

পাশাপাশি, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করে একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার, জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে এ আয়োজনে ৫৭ সংস্থার ৫৬৫ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। পুরুষদের ২২ ও নারীদের ১৮টিসহ মোট ৪০টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাথলেটরা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়