ছবি: আপন দেশ
মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, ব্যক্তির অপরাধের জন্য গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ করার বিষয়টি যৌক্তিক নয়। সাইবার সুরক্ষা আইন (সংশোধন) ২০২৬ এ এমন বিষয় রয়েছে। এ আইন কারা করেছে সরকারের দেখা উচিৎ।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ জ্যেষ্ঠ সাংবাদিক এসব বলেন।
প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ পর্যালোচনা ও এ বিষয়ে মতামত প্রদানের লক্ষ্যে সম্প্রতি গঠিত ১৭ সদস্যবিশিষ্ট মিডিয়া কমিটি এবং ১৯টি নাগরিক সমাজের সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন<<>>সাংবাদিক আলিফকে হত্যার ঘটনায় মামলা দায়ের
বৈঠকটি সঞ্চালনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সরকারকে উদ্দেশ করে মতিউর রহমান বলেন, আমাদের হাত বাঁধবেন না, বাঁধলে লিখতে পারবো না। পরে আমাদের কাছে আপনাকে আসতে হবে আবার।
মতিউর রহমান বলেন, সরকারের উচ্চ পদস্থদের নিয়ে সম্প্রতি সাইবার সুরক্ষা আইন নিয়ে যে কমিটি হয়েছে সেটি সংশোধন হোক। সরকার তো আছেই। তাহলে আবার উচ্চ পদস্থদের নিয়ে কেন দরকার।
আপন দেশ/কেএম/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































