Apan Desh | আপন দেশ

ধুনট উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

ধুনট (বগুড়া) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৮, ২১ অক্টোবর ২০২৬

ধুনট উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

ছবি : আপন দেশ

বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের ১ বছর মেয়াদি ১৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক সংগ্রাম ও আমার সংবাদের প্রতিনিধি কারিমুল হাসান লিখনকে সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি রাকিবুল ইসলাম লালকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে আয়োজিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

পরে প্রেসক্লাবের প্রধান সমন্বয়কারী ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক আরিফুল আমিন প্লাবন কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যরা হলেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান (এশিয়া বাণী), যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ শীল (আলোকিত ভোর), সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী (ভোরের চেতনা, মানাস মিডিয়া), সহসাংগঠনিক সম্পাদক নিয়ামুল ইসলাম (ঢাকা প্রতিদিন), দফতর সম্পাদক আশেকে এলাহী শিবলী (অগ্রযাত্রা প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মুঞ্জুরুল হক (স্বাধীন ভোর), সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন আহমেদ (মাতৃজগত), অর্থ সম্পাদক সুমন হোসেন (আগামীর সময় ও মানাস মিডিয়া), সদস্য মাসুদ রানা (ডেইলি বগুড়া), ফিরোজ (আলোর দিগন্ত), এ কে আব্দুল্লাহ (সার্চ টুডে)।

আরও পড়ুন <<>>  বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক শহিদুল্লাহ আর নেই

এর আগে সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে আরিফুল আমিন প্লাবনকে প্রধান সমন্বয়কারী মনোনীত করা হয়। পরে প্রধান সমন্বয়কারী ২ সদস্য বিশিষ্ট একটি উচ্চতর পরিষদ গঠন করেন। এতে দৈনিক আলোকিত বাংলাদেশের সিনিয়র রিপোর্টার জাফিউল ইসলাম বাবু এবং চিফ টিভির প্রতিনিধি আকতারুল আলম তিনুকে দায়িত্ব দেয়া হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়