Apan Desh | আপন দেশ

সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রীর মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২২, ২২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:৩৫, ২২ অক্টোবর ২০২৬

সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রীর মৃত্যু

ছবি: আপন দেশ

ডেইলি আপন দেশ’র কেশবপুর (যশোর) প্রতিনিধি রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে সুচিত্রার বয়স হয়েছিল ৩৩ বছর। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কেশবপুর (যশোর) প্রতিনিধি রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ডেইলি আপন দেশ পরিবার। এক শোক বার্তায় আপন দেশের প্রধান সম্পাদক, সম্পাদক মরহুমার আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়