ফাইল ছবি
রাজধানী রমনা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুরাতন রমনা থানার সামনের এ বিস্ফোরণ ঘটানো হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এ বিস্ফোরণ হয়।
এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। রমনা মডেল থানার এসআই আবদুল আল মোহসিন ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন <<>> তারেক রহমানের সফরে অংশীদারিত্ব জোরদারের আশা জাপানের
পুলিশের এ কর্মকর্তা জানান, রাত পৌনে ৮টার দিকে মোটরসাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্ত এসে পুরাতন রমনা থানার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্তের পাশাপাশি তাদের গ্রেফতারে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































