Apan Desh | আপন দেশ

তারেক রহমানের সফরে অংশীদারিত্ব জোরদারের আশা জাপানের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৪, ২৩ অক্টোবর ২০২৬

তারেক রহমানের সফরে অংশীদারিত্ব জোরদারের আশা জাপানের

ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই দিনের সফরে টোকিও যাচ্ছেন। এ সফর দুই দেশের মধ্যে ‘কৌশলগত অংশীদারিত্ব’কে আরও সুদৃঢ় করবে। এ প্রত্যাশা করেছে জাপান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ প্রত্যাশার কথা বলা হয়।

বিবৃতিতে বলেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সোমবার (২৬ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পর্যন্ত জাপান সফর করবেন। এটি একটি আনুষ্ঠানিক সফর (অফিসিয়াল ভিজিট) হিসেবে গণ্য হবে।

জাপান সফরকালে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন। তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর জাপান ও বাংলাদেশের মধ্যকার ‘কৌশলগত অংশীদারিত্ব’কে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন <<>> অবৈধ দখলমুক্ত করে মাঠ সংরক্ষণের নির্দেশ রাষ্ট্রপতির

বাংলাদেশ জাপানের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার, যারা স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধ ও নীতিতে বিশ্বাসী। এছাড়া, এ সফর হালনাগাদকৃত ‘মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক’ ধারণা বাস্তবায়নের লক্ষ্যে উভয় দেশের মধ্যে সমন্বয় জোরদার করতে সহায়তা করবে।

এদিকে ঢাকার কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ৮টি সমঝোতা স্মারক সই নিয়ে আলোচনা চলছে। দুই দেশের মধ্যে যেসব বিষয়ে সমঝোতা সই নিয়ে আলোচনা চলছে, তার মধ্যে রয়েছে- কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়ন ইত্যাদি। তবে এর মধ্যে ৪-৫টি সমঝোতা সই হতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়