Apan Desh | আপন দেশ

ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যালে লুডু চ্যাম্পিয়ন অর্পনা অপু

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৭, ২৩ অক্টোবর ২০২৬

ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যালে লুডু চ্যাম্পিয়ন অর্পনা অপু

ছবি : আপন দেশ

ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৬ ইনডোর গেমসের লাডু খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন হরলাল রায় সাগরের স্ত্রী  মিস অর্পনা রানী অপু। এছাড়া রানার্স আপ হয়েছেন শেখ কালিমউল্যাহ্ নয়নের স্ত্রী মিস লাভলী শেখ।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে হয় সদস্যদের স্ত্রীদের (ভাবী) লুডু খেলা। 

লুডু খেলা উপভোগ করেছেন ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্সহ ক্র্যাব সদস্যরা।

এ বছর লুডু (ভাবীদের) খেলায় ১১ জন ক্র্যাব সদস্য অংশ গ্রহণ করেন। বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় ক্র্যাব মিলনায়তন ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৬-এর উদ্ধোধন হয়।

আরও পড়ুন <<>> ত্রিদেশীয় সিরিজ ফাইনালে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

খেলা পরিচালনা করেন ক্র্যাবের সিনিয়র সদস্য শহিদুল ইসলাম। এসময় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফরসহ ক্র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। 

ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৬ ইনডোর-আউটডোর ইভেন্টের মধ্যে যা থাকছে: ক্যারম (একক-দ্বৈত), অকশন ব্রিজ ও কল ব্রিজ। সোমবার (২৫ অক্টোবর) কল ব্রিজ খেলা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়