Apan Desh | আপন দেশ

বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক শহিদুল্লাহ আর নেই 

কুমিল্লা (বাঙ্গরা) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩১, ২১ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:৩৫, ২১ অক্টোবর ২০২৬

বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক শহিদুল্লাহ আর নেই 

ছবি: আপন দেশ

বাঙ্গরা উপজেলার বাইড়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক শহিদুল হক আর নেই।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

মরহুম শহিদুল হক স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, লিভার ও কিডনির জটিলতায় ভুগছিলেন।

শিক্ষকতার পাশাপাশি শহিদুল হক বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকতা-সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক এবং কুমিল্লা জেলা সম্পাদক পরিষদের সহসভাপতি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন ,দৈনিক ইনকিলাব এর প্রতিষ্ঠাকাল থেকে দীঘ দিন মুরাদনগর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন । 

আরও পড়ুন<<>>সাইবার আইনের বদলে মানহানির আইন কার্যকরের পরামর্শ শফিকুল আলমের

তিনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে কুমিল্লা থেকে প্রকাশিত সরকারি মিডিয়াভুক্ত মাসিক জয়ভেরি পত্রিকার সম্পাদকের দায়িত্বে ছিলেন। 

বীর মুক্তিযোদ্ধা শহিদুল হকের মৃত্যুতে তার পরিবার, সহকর্মী, শিক্ষার্থী, সাংবাদিক সমাজ ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিকতা, শিক্ষা ও সামাজিক অঙ্গনে এক অভিজ্ঞ ব্যক্তিত্বের শূন্যতা সৃষ্টি হলো।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১ ঘটিকায়  বাইড়া স্কুল এন্ড কলেজ মাঠে জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়