ছবি : আপন দেশ
পরিবেশের ভারসাম্য রক্ষা বগুড়ার আদমদীঘির সান্তাহারে তিন হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। সবুজায়ন বাড়াতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের এমপি আব্দুল মহিত তালুকদার এ কর্মসূচি উদ্বোধন করেন। দমদমা পূর্বপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে এ কর্মসূচি হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির ৩ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে। এসময় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আদমদীঘি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা।
আরও পড়ুন <<>> কাভার্ডভ্যানের ধাক্কায় বিএনপি নেতাসহ পুলিশের এসআই নিহত
এছাড়া ছিলেন সান্তাহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন, ওয়ার্ড বিএনপির সভাপতি মোফাক্কের আলম স্বপন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মঞ্জু এবং সান্তাহার পৌর বিএনপির সদস্য আতোয়ার হোসেন প্রমূখ।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে মসজিদে এলাকাবাসী ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































