ছবি : আপন দেশ
গাজীপুরের কালিয়াকৈর সফিপুরে ইবনে সিনা ফার্মাসিটিক্যাল নামে ওষুধ কারখানায় আগুন লেগেছে। কারখানাটির হারবাল সেকশনে এ আগুন লেগেছে বলে জানা গেছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন।
মো. তালহা বিন জসিম জানান, শনিবার বিকেল ৪টার দিকে গাজীপুরের সফিপুর এলাকার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের একটি কারখানায় আগুন লাগে।
আরও পড়ুন <<>> ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
তিনি জানান, ছয়তলা ভবনের নিচতলায় স্টোরে আগুন দেখতে পেয়ে সোয়া চারটার দিকে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
তিনি আরও জানান, গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট আগুনে যাচ্ছে। আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































