Apan Desh | আপন দেশ

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেল না চেসিকে

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩৩, ২৩ অক্টোবর ২০২৬

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেল না চেসিকে

চেসি ত্রিপুরা। ফাইল ছবি

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা। তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হয়েছিল। তারপরও তাকে বাঁচানো যায়নি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তার মৃত্যু হয়েছে। চেসি ত্রিপুরার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।

চেসি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। দুর্গাপুর এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি মৃত্যুর সঙ্গে লড়ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী থেকে ঢাকায় নেয়া হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তিনি হাসপাতালে অবস্থান করছিলেন। পরে কিছু সময়ের জন্য হাসপাতালের বাইরে আসেন। এর কিছুক্ষণ পর চেসির সহপাঠী রিসার্চ চাকমা তাকে ফোন করে মৃত্যুর খবর জানান। চিকিৎসকেরা আনুষ্ঠানিকভাবে চেসিকে মৃত ঘোষণা করেছেন। হাসপাতাল থেকে ছাড়পত্রও দেয়া হয়েছে বলে তাকে জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) রাজশাহীর বাগমারায় এক সহপাঠীর বাসায় পূজার দাওয়াতে গিয়েছিলেন চেসি। সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশায় করে ক্যাম্পাসে ফেরার পথে দুর্গাপুর এলাকায় একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

আরও পড়ুন <<>> কক্সবাজারে হোটেলে ফের আগুন

দুর্ঘটনার পর প্রথমে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। চেসির মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়