Apan Desh | আপন দেশ

বাসস

‘পরিশ্রম-সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়’

‘পরিশ্রম-সততা মানুষকে স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়’

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান আনোয়ার আলদীন বলেছেন, পরিশ্রম ও সততা মানুষকে তার স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়। মুন্সীগঞ্জের গজারিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী চারটি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বুধবার (১৫ এপ্রিল) রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনোয়ার আলদীন বলেন, তোমরা দেশের আগামীর স্বপ্ন সারথী। স্বপ্নই মানুষকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় এবং বড় হওয়ার সাহস দেয়। যার স্বপ্ন যত বড়, সে তত বড় মানুষ। একজন মানুষ তার স্বপ্নের সমান বড়। শুধু স্বপ্ন দেখলেই হবে না, সে স্বপ্নকে বাস্তবে রূপ দেৎয়ার জন্য একাগ্রতা, অব্যাহত প্রচেষ্টা, শৃঙ্খল ও দৃঢ় মানসিকতা প্রয়োজন। বড় স্বপ্ন দেখা এবং তা অর্জনের জন্য সততার সঙ্গে পরিশ্রম করাই মানুষকে তার স্বপ্নের সমান উচ্চতায় নিয়ে যায়।

১১:২১ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

বাসস এমডিকে দোসর আখ্যা, দুঃখ প্রকাশের জন্য আল্টিমেটাম ডিইউজের

বাসস এমডিকে দোসর আখ্যা, দুঃখ প্রকাশের জন্য আল্টিমেটাম ডিইউজের

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালকের দেয়া আপত্তিকর ও ঔদ্ধত্যপূর্ণ চিঠি ৭২ ঘন্টার মধ্যে দুঃখপ্রকাশ করে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। শনিবার (০১ ফেব্রুয়ারি) বাসস কার্যালয়ে অনুষ্ঠিত ডিইউজের সংশ্লিষ্ট ইউনিট সভায় এ আল্টিমেটাম দেন সংগঠনটির নেতৃবৃন্দ। আগামী মঙ্গলবারের (০৪ জানুয়ারি) মধ্যে বাসস-এমডি যদি ডিইউজেকে হুমকি দেয়া চিঠির বিষয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিবৃতি না দিলে বুধবার (০৫ জানুয়ারি) বাসস কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনের শীর্ষ নেতারা। 

০৭:৪৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement