Apan Desh | আপন দেশ

দুর্নীতি

 সাইপ্রাসে এস আলমের সম্পত্ত জব্দ

 সাইপ্রাসে এস আলমের সম্পত্ত জব্দ

বাংলাদেশের বিতর্কিত ব্যবসায়ী ও এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্ত্রীর মালিকানাধীন একটি সম্পত্তি জব্দ করেছে সাইপ্রাসের কর্তৃপক্ষ। ব্যাংক জালিয়াতি এবং অর্থপাচারের অভিযোগে চলমান একটি ফৌজদারি মামলার তদন্তের অংশ হিসেবে এ আদেশ জারি করা হয়। ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে এ আদেশ দিয়েছে সাইপ্রাসের নিকোসিয়া জেলা আদালত। ঢাকায় শুরু হওয়া পারস্পরিক আইনি সহায়তা পদ্ধতির অধীনে সাইপ্রাসের অর্থ পাচার বিরোধী ইউনিট ‘মোকাস’-এর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৯ মে নিকোসিয়া জেলা আদালত জব্দের আদেশ জারি করেছে বলে জানায় সাইপ্রাস মেইল এবং সাইপ্রাস ইনফর্ম। দুই দেশের পারস্পরিক আইনি সহযোগিতা প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের পাঠানো অনুরোধের ভিত্তিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সাইফুল আলম।

১২:৩৩ পিএম, ২৯ মে ২০২৬ শুক্রবার

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

কোন ফাইলে অনিয়ম হয়েছে তা প্রকাশ করতে বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এক ভিডিও বার্তায় তিনি বিষয়টি ব্যাখ্যা করেন। লাইভে আসিফ মাহমুদ বলেন, প্রতিমন্ত্রী যে অভিযোগটি এনেছেন তার স্পষ্টতা প্রয়োজন। তিনি যেন সুনির্দিষ্ট ফাইলটি জনগণের জন্য উন্মুক্ত করে দেন। কোনো অনিয়ম হয়ে থাকলে জনগণের তা জানার অধিকার রয়েছে। তবে সচিব যদি বিদেশে থাকার কারণে বা অন্য কোনো কারণে অনুপস্থিত থাকেন তখন জ্যেষ্ঠতার ভিত্তিতে অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেয়া হয়, সেটিও মন্ত্রী/উপদেষ্টার অনুমোদনেই হয়। সেরকম কিছু হয়ে থাকলে তো আইনের ব্যত্যয় নেই।

০৯:৪৭ পিএম, ২৩ মে ২০২৬ শনিবার

পুলিশে শৃঙ্খলা রক্ষায় কোনো আপস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশে শৃঙ্খলা রক্ষায় কোনো আপস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর চেইন অব কমান্ড ও শৃঙ্খলা রক্ষায় কোনও ধরনের আপস করা হবে না বলে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সময় তিনি মানবাধিকার সমুন্নত রেখে পুলিশ সদস্যদের কৌশলে কাজ করার পরামর্শ দেন।  তিন বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনও স্থান হবে না। সোমবার (১১ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

০৫:৪৫ পিএম, ১১ মে ২০২৬ সোমবার

সরকারের দুর্নীতি থাকলেও তদন্ত হবে: তথ্য উপদেষ্টা

সরকারের দুর্নীতি থাকলেও তদন্ত হবে: তথ্য উপদেষ্টা

দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের পর আগের সরকারের পাশাপাশি বর্তমান সরকারের ভেতরেও কোনো অনিয়ম বা দুর্নীতি হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (০৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তথ্য সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, দুদক এখনও পুনর্গঠিত হয়নি। পুনর্গঠন সম্পন্ন হলে বিভিন্ন মন্ত্রণালয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু হবে।

০৪:১৯ পিএম, ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

বড় ভাই নাছিরের চাকরি করলেন ছোট ভাই সৈয়দ

বড় ভাই নাছিরের চাকরি করলেন ছোট ভাই সৈয়দ

‘পুলিশ’ পরিচয়ে বড় ভাইয়ের চাকরি করলেন ছোট ভাই। বেতন-ভাতা নিয়েছেন। প্রাপ্য সুযোগ-সুবিধা নিয়েছেন। রেশন খেয়েছেন। অবসরজনিত সকল আর্থিক সুযোগ-সুবিধা নিয়ে স্বেচ্ছায় অবসরেও চলে গেছেন। অথচ দেশের ‘দক্ষ’ পুলিশ প্রশাসন তার টিকিটিও ছুঁতে পারেনি। ঘটনা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর গ্রামের। দুই ভাই-মো. নাছির আহমদ ও মো. সৈয়দ আহমদ। তাদের বাবা নূর এলাহী ভূইয়াও ছিলেন পুলিশ। জালিয়াতির মাধ্যমে দীর্ঘদিন চাকরি করার বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের আওতায় তদন্তযোগ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

০১:২১ পিএম, ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement