Apan Desh | আপন দেশ

নাইজেরিয়ায় প্রত্যন্ত গ্রামে হামলা, নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৪:১৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

নাইজেরিয়ায় প্রত্যন্ত গ্রামে হামলা, নিহত ৩২

নাইজেরিয়ার একটি প্রত্যন্ত গ্রামে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে ৩২ জন নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির নাইজার রাজ্যের বোরগু এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে নিরাপত্তা সংকট জটিল আকার ধারণ করেছে। এলাকাটিতে আইএসআইএলএর সঙ্গে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর উপদ্রব রয়েছে। সেই সঙ্গে বিচ্ছিন্ন কিছু সশস্ত্র গোষ্ঠী রয়েছে, যারা মুক্তিপণের জন্য মানুষকে অপহরণ করে। 

হামলার বিষয়টি নিশ্চিত করে নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন বলেন, ‘টুঙ্গা-মাকেরি গ্রামে হামলা চালিয়েছে ডাকাতরা। এতে সেখানকার ৬ জন মারা গেছেন, কিছু বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে। কতজনকে অপহরণ করা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। হামলাকারীরা এরপর কনকোসো গ্রামে হামলা চালায়।’

কনকোসোর বাসিন্দা জেরেমিয়া টিমোথি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তার গ্রামে ভোরে বিক্ষিপ্ত গুলিবর্ষণের মাধ্যমে আক্রমণ শুরু হয়। সেখানে এখন পর্যন্ত কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। গ্রামের থানায় আগুন লাগিয়ে দেয়া হয়েছে।

একটি মানবাধিকার সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মীর বরাত দিয়ে এএফপি জানায়, কনকোসোতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে। নিহতদের গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে। গ্রামের বেশিরভাগ বাড়িই আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।

আরও পড়ুন : দেশ ছাড়ার বিষয়ে মুখ খুললেন ফয়েজ আহমদ তৈয়্যব

কনকোসোর একজন বাসিন্দা এএফপিকে জানান, বন্দুকধারীরা তার ভাগ্নেকে হত্যা করেছে এবং ৪ নারীকে অপহরণ করেছে। কনকোসোর পরে তারা পিসা গ্রামে হামলা চালায়। সেখানে পুলিশ স্টেশনও পুড়িয়ে দেয় এবং একজনকে হত্যা করে। বর্তমানে অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের