Apan Desh | আপন দেশ

ফেব্রুয়ারির ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৩৫ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:১৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ফেব্রুয়ারির ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৩৫ কোটি ডলার

ফাইল ছবি, আপন দেশ

ফেব্রুয়ারির ১৪ দিনে প্রবাসী আয় এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার ৫৫৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৩০ পয়সা হিসাবে)। এ প্রবাসী আয় আগের বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৮ শতাংশ বেশি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দফতর এ তথ্য জানিয়েছেন। 

আরও পড়ুন<<>>যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি যা যা থাকছে

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারির সাত মাস ১৪ দিনে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৭৮ কোটি ৭০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৭২৬ কোটি ডলার।

চলতি অর্থবছরের সাত মাস ১৪ দিনে আগের বছরের চেয়ে প্রবাসী আয় বেশি এসেছে ২০ দশমিক ৪ শতাংশ। 

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়