ছবি: আপন দেশ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও ঢাকা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় তিনি বেইলি রোডের বাসভবনে পৌঁছালে নাহিদ ইসলাম তাকে স্বাগত জানান।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এনসিপির পক্ষ থেকে ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমসহ অন্যান্য নেতারা।
এর আগে সন্ধ্যা ৭টায় তারেক রহমান জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বসুন্ধরা বাসভবনে যান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, তিনি জামায়াত আমীর ও এনসিপি আহবায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
আরও পড়ুন <<>> যে বিষয়ে আলোচনা হলো দুই শীর্ষ নেতার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পথে রয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ নেয়ার কথা রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































