Apan Desh | আপন দেশ

তদন্ত

সাইফুর রহমানের মৃত্যুর তদন্ত চায় বিএনপি

সাইফুর রহমানের মৃত্যুর তদন্ত চায় বিএনপি

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সেটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র ছিল তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ মন্তব্য করেন। তিনি বলেন, একটা বিষয় আমার মনের মধ্যে সবসময় উঁকি দেয়। সাইফুর রহমান সাহেব দুর্ঘটনায় কবলিত হয়ে মারা গেলেন। এটা কি কেবলই দুর্ঘটনা ছিল না কোন জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল? এটাও আমাদের খুঁজে বের করা দরকার। কারণ তার (সাইফুর রহমান) মত এমন একটা মানুষ যিনি এ ছোট দারিদ্র পীড়িত দেশকে একটি অর্থনীতির ভিত্তির উপরে দাঁড় করিয়েছেন, একটা ফাউন্ডেশন দিয়েছেন। এটি অনেক দেশ পছন্দ করেনি। 

০৫:০২ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যুতে অবহেলার প্রমাণ মিলেছে: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যুতে অবহেলার প্রমাণ মিলেছে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (০৪ জুন) ৬ শিশুর মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন নিয়ে ব্রিফিং-এ তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী জানান, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। বদ্ধ কক্ষে বায়ু কমে যাওয়ায় শিশুদের টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এ ছাড়াও আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়। 

০৫:২২ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

৬ শিশুর মৃত্যু, নজরদারিতে আদ-দ্বীন হাসপাতালের কর্মকর্তারা

৬ শিশুর মৃত্যু, নজরদারিতে আদ-দ্বীন হাসপাতালের কর্মকর্তারা

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে পুলিশের কয়েকটি ইউনিট। পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক কিংবা হেফাজতে নেয়া হয়নি। তবে হাসপাতালের অনেক কর্মকর্তা ও কর্মচারী পুলিশের নজরদারিতে রয়েছে। এ বিষয়ে বুধবার (২৭ মে) ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করা রব্বানী হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পুলিশের কাছে আসিনি। তাই আটক বা গ্রেফতারের বিষয়টি নিয়ে আমরা পরে সিদ্ধান্ত নেব। আমরা এখন ঘটনার কারণ জানতে তদন্ত করছি। তবে হাসপাতালের অনেকেই আমাদের নজরদারিতে রয়েছে। আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

০৪:৩৫ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার

 গুম-হত্যার অভিযোগে ফের ট্রাইব্যুনালে বিএনপি

 গুম-হত্যার অভিযোগে ফের ট্রাইব্যুনালে বিএনপি

বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গুম-হত্যার ঘটনার তদন্ত চেয়ে আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে বিএনপি। সোমবার (১১ মে) দুপুরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এ অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহউদ্দিন খান। অভিযোগে বলা হয়েছে, ওই সময়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে দমন-পীড়নের শিকার হন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বিএনপির নেতাকর্মীদের অপহরণ করে গুম, নির্যাতন ও দীর্ঘদিন আটক রেখে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। 

০৪:৩৮ পিএম, ১১ মে ২০২৬ সোমবার

কুকুর-কুমির ঘটনায় প্রতিমন্ত্রীর নির্দেশ তদন্ত কমিটি গঠন

কুকুর-কুমির ঘটনায় প্রতিমন্ত্রীর নির্দেশ তদন্ত কমিটি গঠন

বাগেরহাটে হজরত খানজাহানের (রহ.) মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ঘটনার সময় উপস্থিত অনেকেই ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন। তবে অসহায় প্রাণীটিকে বাঁচাতে কেউ এগিয়ে না আসায় মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাটি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নজরে এসেছে। তিনি এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। শনিবার (১১ এপ্রিল) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাগেরহাটের এ ঘটনা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। শুধু মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও তিনি মর্মাহত। তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত করার নির্দেশ দেন। একই সঙ্গে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার কথা বলেন।

০৯:৩৫ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

হাদী হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ

হাদী হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ

ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান বিন হাদী হত্যা মামলায় ডিবি পুলিশের দেয়া অভিযোগপত্রে বাদীপক্ষের আপত্তি শুনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরের নারাজি আবেদন মঞ্জুর করে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ আদেশ দেন। বাদীর ভাষ্য, এ অভিযোগপত্রের মাধ্যমে হাদি হত্যার মূল আসামি বা পরিকল্পনাকারীদের শনাক্ত করা হয়নি। বিস্তারিত আসছে..........

০৪:৪১ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement