Apan Desh | আপন দেশ

জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠের আসর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৯, ১ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:৫০, ১ অক্টোবর ২০২৬

জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠের আসর

ছবি: সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাব কবিতাপত্র পরিষদের নিয়মিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ মিলনায়তনে এ আসর হয়। এতে সভাপতিত্ব করেন কবিতাপত্রের সম্পাদক কবি শাহীন চৌধুরী। শুরুতে জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য কবি কাজিম রেজার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

আসরে আমন্ত্রিত অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান ও কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনায় বিশ্বভাবনা’ শীর্ষক আলোচনা উপস্থাপন করেন কবি আশফাকুজ্জামান।

স্বরচিত কবিতা পাঠে অংশ নেন বিশিষ্ট কবি ডক্টর মাহবুব হাসান, কবি কামার ফরিদ, কবি আবাম ছালাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবদুল মজিদ, কবি বজলুর রায়হান, কবি মোজাফফর বাবু, ড. কল্যাণ চক্রবর্তী, কবি মোশাররফ হোসেন ইউসুফ, কবি আতিকুল ইসলাম, কবি ড. সৈয়দ রনো, কবি শ্যামলী মন্ডল, কবি শিরীনা ইয়াসমিন, কবি ফারহানা তানিয়া, ইব্রাহিম মন্ডল, খান কাওসার কবির, মীর লুৎফুল কবীর সা'দী, মো. কুতুবউদ্দিন, জান্নাতুল ফেরদৌস পান্না, আতিকুজ্জামান খান, কবির ভূঁইয়া, চান মিয়া চান্দু, মোহাম্মদ আবু হানিফা, আহমেদ মঈন, শিমুল পারভীন, বিমল সাহা, শেখ সাঈদ হোসাইন, ইসমত আরা, ড. সাবিনা ইয়াসমিন, জহুরুল ইসলাম মনজু, জাফর পাঠান, শুভ্রা বিশ্বাস প্রমুখ।

সঞ্চালক ছিলেন কবিতাপত্রের নির্বাহী সম্পাদক কবি রফিক হাসান। -বিজ্ঞপ্তি 

আপন দেশ/কেএম  
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়