Apan Desh | আপন দেশ

প্রকাশিত হলো আলমগীর হোসেনের প্রথম কাব্যগ্রন্থ ‘স্মৃতির প্রত্নতত্ত্ব’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৯, ১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:৪৭, ১ নভেম্বর ২০২৬

প্রকাশিত হলো আলমগীর হোসেনের প্রথম কাব্যগ্রন্থ ‘স্মৃতির প্রত্নতত্ত্ব’

ছবি: আপন দেশ

প্রকাশিত হলো কবি ও সাংবাদিক মো. আলমগীর হোসেনের একক কাব্যগ্রন্থ ‘স্মৃতির প্রত্নতত্ত্ব’। জমকালো আয়োজনে এ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার আয়োজনে এ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়। এসময় অনেক সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

‘স্মৃতির প্রত্নতত্ত্ব’ কাব্যগ্রন্থে যমুনাতীরবর্তী মাটি ও মানুষের জীবনবোধ তুলে ধরা হয়েছে। ফেলে আসা দিনগুলোর স্মৃতি এবং শেকড়ের টানে লেখা কবিতা নিয়ে সাজানো হয়েছে এ গ্রন্থটি।

বাক্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে ‘কমলা রোদ প্রকাশনী’ থেকে। এর প্রকাশক শরিফুল সোহান। প্রচ্ছদ করেছেন শশো ব্যাপারী। বইটি অমর একুশে বইমেলায় উজান ও বুলবুল প্রকাশনীর স্টলে পাওয়া যাবে। এছাড়াও অনলাইন প্লাটফর্ম রকমারিতে পাওয়া যাবে বইটি।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) থেকে পাওয়া যাবে রাজধানীর কাঁটাবনে উজান লাইব্রেরিতে।

আরও পড়ুন <<>> অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

আলমগীর হোসেনের এর আগে যৌথ কাব্যগ্রন্থ ‘দা হাইব্রিড অফ কালচার’ ও ‘বেয়ারিং এর তিন চাকা’ প্রকাশিত হয়। স্মৃতির প্রত্নতত্ত্ব কবির প্রথম একক কাব্যগ্রন্থ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কবির সাহিত্য সাধনা ও সাংবাদিকতা জীবনের মুন্সিয়ানা তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়া বইটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন তারা। মোড়ক উন্মোচন শেষে এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও অতিথিদের মাঝে বইয়ের মোড়ক হস্তান্তর করা হয়।

নতুন এ কাব্যগ্রন্থটি সাহিত্যপ্রেমী পাঠকদের মনে গভীর দাগ কাটবে। বাংলা কবিতার ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়