Apan Desh | আপন দেশ

নজরুল ইসলাম মোল্লার কবিতা ‘কেউ বুঝে না কাউকে’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪, ২৬ অক্টোবর ২০২৬

নজরুল ইসলাম মোল্লার কবিতা ‘কেউ বুঝে না কাউকে’

ছবি: আপন দেশ

কেউ বুঝে না কাউকে 

রেলস্টেশনের ফ্লাড লাইটের পাখায় 
দোল খাচ্ছিলাম অনেকদিন 
অনেক কিছু দেখা হয়েছে ছানিপড়া এ দুচোখে 

দেখেছি রোমান্টিক নায়ক নায়িকা 
আবার বিচ্ছেদ বেদনায় বাংলা মদে বুঁদ নায়ক 
বাবা মাকে দেখেছি 
সন্তানের খিদে মিটাতে 
আগুন পথে হাঁটতে ভিক্ষের আঁচল ছড়িয়ে। 
আবার সেই বাবা মাকেই দেখেছি 
সন্তানের হাত ধরে
বৃদ্ধাশ্রমের দিকে এগিয়ে যেতে

দেখেছি শিক্ষককে ধনাঢ্য 
অভিভাবকের সদকা দেবার স্পর্ধিত জিভে 
ছাত্র-ছাত্রীদের দেখেছি 
দেখেও না দেখার ভান করতে 

এমনি দেখতে দেখতে দেখা হয়েছে 
টাউট, বাটপার, হাইজ্যাকার
পেটের দোজখে জল ঢালতে 
অসহায় উদোম কিশোরী 
আরও দেখেছি 
ধর্মের লেবাসে বেশ্যার যাত্রাপালা 

শুধু দেখা হয়নি 
অন্যকে বুঝার মতো সহমর্মী এক ইঞ্চি উর্বর মাটি।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়