ছবি : আপন দেশ
জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকার বাসিন্দা ব্যবসায়ী মো. সাহাবুদ্দিনের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলায় মো. সাহাবুদ্দিনের সম্পদ জব্দের আবেদন করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন।
মামলার বিবরণে যায়, মো. সাহাবুদ্দিন নামের ওই ব্যক্তি ঢাকার সিদ্ধিক বাজারের বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রব। মো. সাহাবুদ্দিনের স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলার সদর উপজেলার মাতার বাড়ি গ্রামে।
দুদক জানায়, তার বিরুদ্ধে এক কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৩০৭ টাকা সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন ও দখলে রাখার তথ্য পাওয়া যায়। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলাটি করা হয়।
এ সম্পদ তিনি ভোগ দখলে রেখেছেন উল্লেখ করে জানানো হয়, আসামি অবৈধভাবে অর্জিত স্থাবর সম্পদসমূহ বিনষ্ট/হস্তান্তর করার অপচেষ্টা চালাতে পারে। যা মামলার সুষ্ঠু তদন্ত ও মামলা প্রমাণের ক্ষেত্রে সম্পত্তিসমূহ ক্রোক করার প্রয়োজনীয়তা দেখা দেয়।
আরও পড়ুন : এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৬০: র্যাব
বিষয়টি মামলার স্বার্থে স্থাবর সম্পদ ও অস্থাবর সম্পদসমূহ দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ১৮ বিধি এবং দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারার বিধান মোতাবেক আদালতের মাধ্যমে স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ ফ্রিজ করা একান্ত আবশ্যক।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































