Apan Desh | আপন দেশ

নির্ধারিত সময়েই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৬, ২৩ নভেম্বর ২০২৬

নির্ধারিত সময়েই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: আপিল বিভাগ

ছবি: আপন দেশ

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়েই আয়োজনের ক্ষেত্রে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। 

এ সংক্রান্ত এক আদেশে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটে গেছে। ফলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন ও পরবর্তী কার্যক্রম এগিয়ে নিতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো। এতে স্বস্তি ফিরেছে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

সোমবার (২৩ নভেম্বর) হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসেন,অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা।

আরও পড়ুন <> পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা চলছে

গত ১৮ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন। পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দেন। 

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে। 

একই সঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

আরও পড়ুন <> রূপপুরের বিদ্যুৎ দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো

রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা এর আগে জানিয়েছিলেন, প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। তাদের ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। এসব শিক্ষার্থীর কথা বিবেচনা করে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা স্থগিত করেছিলেন।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হওয়ার কথা রয়েছে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়