Apan Desh | আপন দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫০, ১২ মে ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর নিয়োগ

ছবি: আপন দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনজন প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় এ নিয়োগ দেয়া হয়।

মঙ্গলবার (১২ মে) এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।

নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য তিনজন আইনজীবীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর পদে নিয়োগ করা হলো। তারা হলেন- মো. মাগফুর রহমান শেখ, ড. মোহাম্মদ অলি মিয়া ও ব্যারিস্টার রাফিউল ইসলাম।

আরও পড়ুন <<>> প্রধান বিচারপতির মুক্তিতে বাধা নেই

এর আগে গত ৯ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী মার্জিনা রায়হান মদিনা ও জহিরুল আমিনকে প্রসিকিউটর পদে নিয়োগ দেয় সরকার। বর্তমানে প্রসিকিউশন টিমে ১৯ জন সদস্য রয়েছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement