Apan Desh | আপন দেশ

পাসপোর্ট অফিসে অভিযান, ২ দালালের কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০০:০০, ১৪ আগস্ট ২০২৬

পাসপোর্ট অফিসে অভিযান, ২ দালালের কারাদণ্ড

ছবি: আপন দেশ

জনসেবা নিশ্চিত করতে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টের বিশেষ অভিযান চালানো হয়েছে। সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতেও দুই দালালকে এ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মোবাইল কোর্টের বিশেষ অভিযানটি চালানো হয়।

অভিযানে দালাল চক্রের দুই সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

টাঙ্গাইলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান চলাকালে দুই দালালকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পাসপোর্ট প্রত্যাশীদের হয়রানি ও অবৈধ লেনদেনের অভিযোগ ছিল। অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। আসামিরাও নিজেদের অপরাধ স্বীকার করেন।

আরও পড়ুন <<>> নোয়াখালীতে ৯ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পরে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডাদেশের পর সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন পাসপোর্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক ও মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট। এসময় তারা উপস্থিত মানুষকে সচেতন করেন।

পাসপোর্ট প্রত্যাশীদের দালালদের খপ্পরে না পড়ার আহবান জানানো হয়। কোনো দালাল বা হয়রানির শিকার হলে সরাসরি কর্তৃপক্ষকে অভিযোগ জানাতেও বলা হয়।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়