Apan Desh | আপন দেশ

উচ্চশিক্ষার স্বপ্নপূরণে নাজমুলের পাশে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০২, ১৩ আগস্ট ২০২৬

উচ্চশিক্ষার স্বপ্নপূরণে নাজমুলের পাশে প্রধানমন্ত্রী

ছবি: আপন দেশ

সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য পূর্ণ বৃত্তি অর্জন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের মাস্টার্স (থিসিস) পর্যায়ের শিক্ষার্থী মো. নাজমুল হাসান। কিন্তু বিদেশযাত্রা, প্রাথমিক আবাসনসহ প্রয়োজনীয় ব্যয় বহন করা নিয়ে বিপাকে পড়েন তিনি।

এমন অবস্থায় আশার আলো হয়ে দেখা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে নাজমুলকে অনুদান দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মো. নাজমুল হাসান। তার উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে অনুদান দেয়া হয়। এ সহায়তা শুধু আর্থিক সহযোগিতা নয়, এটি একজন তরুণের স্বপ্ন ও মেধার প্রতি আস্থার প্রতিফলন।

আরও পড়ুন কোরিয়ার বিশ্ববিদ্যালয়ে ৩০০ বাংলাদেশি শিক্ষার্থীর ১৮ কোটি টাকা আটকা
নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের মাস্টার্স (থিসিস) পর্যায়ের শিক্ষার্থী।

তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক।

আরও পড়ুন <<>> রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

সম্প্রতি তিনি সুইডেনের শেভদে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার জন্য পূর্ণ বৃত্তি অর্জন করেন। কিন্তু বিদেশযাত্রা, প্রাথমিক আবাসনসহ প্রয়োজনীয় ব্যয় বহন করা তার পরিবারের জন্য কঠিন ছিল। সে সংকটের সময়ে প্রধানমন্ত্রীর এ সহযোগিতা তার স্বপ্নযাত্রায় নতুন আশার সঞ্চার করেছে।

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের একটি দরিদ্র পরিবারের সন্তান নাজমুল। সেখান থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছেছেন তিনি। তার এ পথচলা হাজারো স্বপ্নবান তরুণের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক খান এ তথ্য জানান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়