Apan Desh | আপন দেশ

সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছেরের জামিন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০১, ১১ আগস্ট ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছেরের জামিন

ফাইল ছবি

পল্টন থানায় দায়ের করা বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেফতার হন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ও বরখাস্ত হওয়া সেনা কর্মকর্তা আফজাল নাছের। এ মামলায় তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১১ আগস্ট) শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, গত ২৯ মার্চ রাজধানীর মিরপুর এলাকা থেকে বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আরও পড়ুন <<>> ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক, জল্পনা-কল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা

আফজাল নাছেরের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়। তিনি ১৯৮৪ সালের ৪ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইতে দায়িত্ব পালন করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়