Apan Desh | আপন দেশ

ফের রিমাণ্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৭, ১২ আগস্ট ২০২৬

ফের রিমাণ্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী থানার চাঁদাবাজির মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে আবারও ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার (১২ আগস্ট) আদালত সূত্রে জানা যায়, মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২ আগস্ট একই মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালত।

আরও পড়ুন <<>> সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নাকচ

পুলিশের তথ্যমতে, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ জুলাই যশোর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় তাকে আটক করে পুলিশ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়