রুহুল কবির রিজভী। ফাইল ছবি
শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত নিজেদের স্বার্থ হাসিল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর পল্লবীতে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই বিএনপি তার প্রত্যাবর্তন চায়।
রিজভী বলেন, বাংলাদেশের ওপর আগ্রাসী মনোভাব প্রকাশ করতেই ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত নিজেদের স্বার্থ হাসিল করতে চায়।
আরও পড়ুন<<>> গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
বিএনপির এ নেতা বলেন, বিগত সময়ে যারা গুম-খুনের সঙ্গে জড়িত ছিলেন, জনগণ তাদের বিচার চায়।
বিচারবহির্ভূতভাবে বিএনপির নেতাকর্মীদের যারা হত্যা করেছে, তাদেরও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































