Apan Desh | আপন দেশ

৭৬০ বস্তা সারসহ পাচারকারীরা আটক

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৯, ১৩ আগস্ট ২০২৬

৭৬০ বস্তা সারসহ পাচারকারীরা আটক

ছবি: আপন দেশ

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৭৬০ বস্তা সার জব্দ করেছে কোস্টগার্ড। মিয়ানমারে পাচারের সময় এসব সার জব্দ করা হয়। এসময় একটি বোটসহ পাঁচ পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন।

আটকরা হলেন, হাতিয়া বাজার এলাকার আব্দুল ওহাব (১৯), হানিফ (২৬), আবুল মোর্শেদ (২৭), চৌরুঙ্গী আল আমিন সমাজের পারভেজ উদ্দিন (২৬) এবং গাজীপুর জেলার কালিয়াকৈর খাজা মার্কেট এলাকার পলাশ (১৮)।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ আগস্ট) গভীর রাতে হাতিয়ার বাংলা বাজার খেয়াঘাট এলাকার মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটির গতিরোধ করা হয়।

আরও  পড়ুন <<>> 

পরে বোটটিতে তল্লাশি চালিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সিলযুক্ত ৭৬০ বস্তা সার জব্দ করা হয়। জব্দ করা সারের বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

কোস্টগার্ড আরও জানায়, পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বোটটিসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, আটকদের বিরুদ্ধে পণ্য পাচারের ঘটনায় মামলা করা হয়েছে। পরে তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়