Apan Desh | আপন দেশ

প্রধান বিচারপতির মুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫০, ১২ মে ২০২৬

প্রধান বিচারপতির মুক্তিতে বাধা নেই

ছবি : আপন দেশ

জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী ও মিরপুর থানার হত্যা মামলায় জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আগে তিনি আরও ৫টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। এর ফলে আপাতত তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 

মঙ্গলবার (১২ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন।

এর আগে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

আরও পড়ুন : হামের বিষয়ে তদন্ত কমিটি হবে: তথ্য উপদেষ্টা

এরপর তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা হয়। এর মধ্যে ২৭ আগস্ট শাহবাগ থানায় তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে একটি মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়