Apan Desh | আপন দেশ

এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪১, ৭ আগস্ট ২০২৬

আপডেট: ১০:৪৯, ৭ আগস্ট ২০২৬

এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর

ছবি : আপন দেশ

এক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে। 

এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হচ্ছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় এ দাম কমনো হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

আরও পড়ুন : বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

এর আগে বৃহস্পতিবার (০৬ আগস্ট) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম বাড়ানো হয় ৯ হাজার ৮৫৬ টাকা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়